Last Updated:
Agnimitra Paul: রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নতুন রূপে দেখলেন মানুষ। সংস্কৃতি উৎসবের মঞ্চে মন্ত্রী রবীন্দ্র সংগীত পরিবেশন করলেন। যা রীতিমতো মুগ্ধ করে দিয়েছে শ্রোতাদের। আসানসোলের রবীন্দ্র ভবনে বাংলা সংস্কৃতি উৎসবে গান পরিবেশন করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। একই সঙ্গে দিয়েছেন বাংলার সংস্কৃতি রক্ষা করার বার্তা।
আসানসোল, পশ্চিম বর্ধমান: সবাইকে চমকে দিয়ে গলা ছেড়ে গান গাইলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আসানসোলের আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানেই মুক্ত কণ্ঠে তাঁকে রবীন্দ্র সংগীত পরিবেশন করতে দেখা গিয়েছে। যা সেখানে উপস্থিত সমস্ত মানুষকে কার্যত চমকে দিয়েছে।
উল্লেখ্য, আসানসোলের রবীন্দ্র ভবনে বাংলা সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছিল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল। সেখানে রাজ্যের সংস্কৃতি সম্পর্কে যেমন আলোচনা হয়েছে, তেমনভাবেই রবীন্দ্র সংগীত শোনা গিয়েছে মন্ত্রীর গলায়।
Asansol,Barddhaman,West Bengal
Agnimitra Paul: অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী, গলা ছেড়ে রবীন্দ্র সংগীত পরিবেশন অগ্নিমিত্রা পলের! আসানসোলে জমজমাট সংস্কৃতি উৎসব
