পাশাপাশি তিনি আরও দাবি করেন , কজলিস্ট, শুনানির তারিখ ও রায়ের কপি দেখার জন্য একটি কেন্দ্রীয় স্বচ্ছ ডিজিটাল পোর্টাল তৈরি করতে হবে, যাতে আবেদনকারী ঘরে বসেই মামলার হাল জানতে পারেন। তাছাড়া আবেদন বিচারাধীন থাকা অবস্থায় কোনও নাগরিকের সরকারি সুযোগ-সুবিধা, ভর্তুকি বা অনুদান বন্ধ না করার দাবিও জানান তিনি। ২৭ লক্ষ মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য ।
