বিহার : নিট- এর প্রশ্নফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ চলেছে গত কয়েকদিন ধরে। এর মধ্যে নজর কেড়েছিল বিহারের প্রতিবাদ। জেন জি- দের অভিনব প্রতিবাদ, অদ্ভুত পোস্টার, মিম বানানোর দক্ষতা, জলকামানের সামনে নাচ, পুলিশকর্মীদের সঙ্গে কথাবার্তা – ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে সবই। তবে এবার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আরেকটি ভিডিও, যেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গত ২৫ জুলাই বিহারের সিওয়ান জেলার ‘বিহার বনধ্’- এর একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ছাত্রদের দিকে এক পুলিশকর্মী AK-47 রাইফেল উঁচিয়ে তাড়া করছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। জানা গিয়েছে, ওই পুলিশকর্মী সাসপেন্ড হয়েছেন।
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
सिवान में छात्र प्रदर्शन के दौरान पुलिस ने छात्रों पर सीधी फायरिंग की। AK-47 से भी फायरिंग की गई।
जब 7 हत्याओं का आरोपी अपराधी मुख्यमंत्री बन जाए तब लोकतंत्र में प्रदर्शन कर रहे निर्दोष छात्रों पर पुलिस ऐसे ही गोलियां चलाती है। दोषी अधिकारियों के खिलाफ कार्रवाई हो। #Bihar pic.twitter.com/RB2Ftc1xeS
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 25, 2026
‘এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে…’, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের
BJP has turned democracy into a firing range.
Students demanded justice. The answer? Bullets.
Bihar police opened fire with AK-47s on unarmed protesters in Siwan, this is not law and order—it is state brutality. A government that fears students more than criminals loses every… pic.twitter.com/IWyom461Lm
— AAP (@AamAadmiParty) July 27, 2026
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
বিহার পুলিশের সদর দফতরের নজরে এই ভাইরাল ভিডিও আসার পরই, নড়েচড়ে বসেছিল তারা। এরপর দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এই ভিডিও সামনে আসার পর থেকে একটাই প্রশ্ন উঠছে সর্বত্র। ছাত্রদের প্রতিবাদ, বিক্ষোভে কীভাবে একজন পুলিশকর্মী AK-47 রাইফেল নিয়ে তাড়া করতে পারেন? এর কী খুব প্রয়োজন ছিল? ছাত্রদের হাতে যেখানে অস্ত্র নেই, সেখানে নিরস্ত্রদের ভয় দেখানোর জন্য পুলিশ কীভাবে AK-47 রাইফেলের ব্যবহার করতে পারে? প্রশ্ন উঠছে সমাজের সবস্তরে।