Last Updated:
Assam Exit Poll Results 2026 Live: ইন্ডিয়া টুডে-এর আক্সিস মাই ইন্ডিয়া-এর এক্সিট পোল অনুযায়ী অসমে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই এক্সিট পোল অনুযায়ী ১২৬ সংখ্যা বিশিষ্ট বিধানসভা আসনে
বিজেপি পেতে পারে কত?
অসমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপিই! দুই সমীক্ষার ফলে উঠে এল চমকপ্রদ তথ্য ইন্ডিয়া টুডে-এর আক্সিস মাই ইন্ডিয়া-এর এক্সিট পোল অনুযায়ী অসমে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই এক্সিট পোল অনুযায়ী ১২৬ সংখ্যা বিশিষ্ট বিধানসভা আসনে বিজেপি পেতে পারে ৮৮-১০০টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে- ২৩-৩৩টি আসন। এইউডিএফ পেতে পারে- ২-২ টি আসন।
সিএনএন নিউজ18 পোল অফ পোলস অনুযায়ীও অসমে ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই। এই পোল অনুযায়ী বিজেপি পেতে পারে ৯৪টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে- ২৭টি আসন। এইউডিএফ- ৪টি করে আসন পেতে পারে।
(এক্সিট পোলের সঙ্গে বাস্তবের হুবহু মিল হবে এবং তথ্য সঠিক হবে তাঁর কোনও নিশ্চয়তা নেই। এক্সিট পোল মিলতে পারে আবার সম্পূর্ণ নাও মিলতে পারে এমন নিদর্শন বহু রয়েছে।)
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
