কলকাতা: আজ, সোমবার ৪ মে সকাল ৮টা থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি—এই পাঁচটি রাজ্যের মোট ৮২৪টি আসনের ফলাফল আজ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপরে ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা শুরু হবে। সমস্ত কেন্দ্রেই একসঙ্গে গণনা প্রক্রিয়া চলবে।
সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম এক থেকে দুই ঘণ্টার মধ্যেই প্রাথমিক ট্রেন্ড সামনে আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র আরও স্পষ্ট হবে এবং সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোটাররা নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে রিয়েল-টাইম আপডেট দেখতে পারবেন। এই নির্বাচনের ফলাফল পাঁচ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজকের গণনার ফলেই স্পষ্ট হবে এই রাজ্যগুলিতে কোন দল গড়বে সরকার এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে।