Last Updated:
Bankura News: মুকুটমনিপুর রেল প্রকল্পের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলেন রানিবাঁধের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানিয়েছেন, মুকুটমনিপুর পর্যন্ত রেল সংযোগের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের শীর্ষ নেতাদের সামনে তুলে ধরবেন।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছাতনা হল বাঁকুড়ার একটি অত্যন্ত প্রাচীন জনপদ। এই জায়গাটি পরিচিত ছিল সামন্তভুম হিসেবে। ছাতনায় রয়েছে শুশুনিয়া পাহাড়, যা জেলার অন্যতম মুখ্য পর্যটন কেন্দ্র। অপরদিকে রয়েছে বাঁকুড়ার রাণী মুকুটমণিপুর। ছাতনার মানুষের দীর্ঘদিনের দাবি মুকুটমণিপুর এবং ছাতনা যুক্ত হবে একই সূত্রে অর্থাৎ রেলপথের মাধ্যমে। সাম্প্রতিক নবনিযুক্ত পূর্ণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন মুকুটমণিপুর রেল প্রজেক্ট এর কথা তোলা হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এই খবর শোনার পর ছাতনাবাসী অত্যন্ত খুশি। তারা বলছেন,”এমনটা হলে বাঁকুড়ার দুটি মুখ্য পর্যটন কেন্দ্র এক নিমেষে ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা।”
মুকুটমনিপুর রেল প্রকল্পের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলেন রানিবাঁধের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানিয়েছেন, মুকুটমনিপুর পর্যন্ত রেল সংযোগের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সামনে তুলে ধরবেন। বহুদিন ধরে জঙ্গলমহলের মানুষ এই প্রকল্পের দাবি জানিয়ে আসছেন। পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। মুকুটমণিপুরের স্থানীয় বাসিন্দারা খুশি হওয়ার পাশাপাশি বেশ আশার আলো দেখছেন ছাতনা বাসি।
ছাতনাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তাই নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর এই আশ্বাসে নতুন করে আশার সঞ্চার হয়েছে এলাকায়। স্থানীয়দের বক্তব্য, প্রকল্প বাস্তবায়িত হলে শুধু পর্যটন নয়, ছাতনা সহ গোটা জঙ্গলমহলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
Bankura,Bankura,West Bengal
Bankura News: ভোল বদলে যাবে বাঁকুড়ার বড় দুই পর্যটন কেন্দ্রের, রেল যোগাযোগ নিয়ে বড় আশ্বাস মন্ত্রী ক্ষুদিরাম টুডুর! খুশিতে ডগমগ জেলাবাসী