Last Updated:
Bengal Artist Forum: দিগন্তর ইস্তফা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দিগন্ত জানিয়েছেন,আগামী দিনে শুধুমাত্র সদস্য হিসাবে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন।
কলকাতা: আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন অভিনেতা দিগন্ত বাগচী! এই মুহূর্তে শিল্পীদের ফোরামের প্রেসিডেন্ট রঞ্জিত মল্লিক। ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। রবিবার আর্টিস্ট ফোরামের নিজস্ব মিটিং ছিল স্টুডিও পাড়ায়। পআরথমিকভাবে জানা গিয়েছিল, শিল্পী সংগঠনের এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই নাকি আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা দিগন্ত বাগচী। যদিও দিগন্ত জানিয়েছেন, ” খবরটা হয়তো আজ প্রকাশ্যে এসেছে। তবে আর্টিস্ট ফোরামের নির্বাচন হয়েছিল ৮ ফেব্রুয়ারি। আমি ১৪ ফেব্রুয়ারিই পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। তখন থেকেই মনে হচ্ছিল, কিছু বিষয় ঠিকভাবে হচ্ছে না।” দিগন্ত দাবি করেছেন, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।
দিগন্ত সরে যাওয়ার পর সেই পদে কে আসবেন, তা এখনও জানানো হয়নি। এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি, আর্টিস্টস ফোরামের তরফে। ফোরামের পক্ষ থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী জানিয়েছেন, দিগন্তের ইস্তফা গ্রহণ করেছে সংগঠন। তবে তাঁকে এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। প্রতি মাসের দ্বিতীয় রবিবার সংগঠনের সাধারণ বৈঠক বসে। এ দিনও বৈঠক বসেছিল টেকনিশিয়ান স্টুডিওতে। উপস্থিত ছিলেন সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সহ-সভাপতি চিরঞ্জিৎ চক্রবর্তী, ভরত কল, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক চন্দন সেন, রানা মিত্র, যুগ্ম সম্পাদক দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়-সহ সদস্যরা। নানা বিষয়ের পাশাপাশি এ দিন দিগন্তের ইস্তফার প্রসঙ্গটিও ওঠে। এর পর সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দিগন্ত জানিয়েছেন, জানিয়েছেন, আগামী দিনে শুধুমাত্র সদস্য হিসাবে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন।
Kolkata,West Bengal
