Last Updated:
Nadia Bus Fare Crisis: ডিজেল থেকে যন্ত্রাংশ, সবকিছুর দাম আকাশছোঁয়া, কিন্তু বাসের টিকিট সেই ১০ বছর আগের দামে! তার উপর টোটো-অটোর দাপটে যাত্রী গায়েব। কীভাবে দিন শেষে বাস কর্মীদের মাইনে উঠছে, আর কীভাবেই বা টিকছে ব্যবসা? ফাঁস হলো অন্দরের নির্মম সত্য।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রায় এক দশক ধরে বাড়েনি বেসরকারি বাসের বাস ভাড়া, আর ভাড়া না বাড়ার কারণে ধুঁকছে বেসরকারি বাস পরিষেবা, বর্তমানে নতুন সরকারের নতুন পরিবহন মন্ত্রী কাছে বাস ভাড়া বাড়ানোর আর্জি পেশ করলেন নদিয়া জেলা বাস মালিক সমিতি। বিগত সরকারের সময় থেকে বহুদিন ধরে বেসরকারি বাস ভাড়া বানানোর অনুমতি মেলেনি। কম ভাড়ায় দীর্ঘদিন চলেছে বিভিন্ন রুটের বাস পরিষেবা। বর্তমানে বাজারের বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধি পাশাপাশি ডিজেলের দাম ১০০ টাকার উপরে চলে গেছে। তাই পূর্বের কম ভাড়ায় বাস পরিষেবা চললে, বন্ধ হয়ে যাওয়ার মুখে বাস পরিষেবা, আশঙ্কা বাস মালিকদের।
নদিয়া জেলা সদর শহর কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে প্রায় ৬০০ এর উপর বাস বর্তমানে চলাচল করছে। বর্তমানে বাসের রুটে চলাচল করছে টোটো, অটো-সহ বাইক ট্যাক্সি পরিষেবা এবং তার জেরে বাসের যাত্রী কমেছে। এর পাশাপাশি ডিজেলের দাম বাড়াতে এবং বাকি বাসের বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়াতে বাস চালাতে খরচা বেড়ে গেছে। পুরনো ভাড়া নিয়ে বাসের খরচা উঠছে না এবং বাস চালিয়ে দিনের শেষে মাইনে হচ্ছে না বাস কর্মীদের।
নদিয়া জেলা বাস মালিক সমিতির সূত্রে জানা যাচ্ছে যে এই অবস্থায় একে একে কৃষ্ণনগর শহর থেকে বিভিন্ন বাস রুট বন্ধ হয়ে গেছে যেমন কৃষ্ণনগর থেকে বাদকুল্লা হয়ে রানাঘাটের রুট বন্ধ হয়ে গেছে। কৃষ্ণনগর থেকে জামালপুর যাওয়ার বাস রুট বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে কৃষ্ণনগর থেকে আড়ংঘাটা যাওয়ার বাস। টোটোর অত্যাচারে নবদ্বীপঘাট থেকে কৃষ্ণনগর বাস রুটও প্রায় বন্ধের মুখে। এই অবস্থায় নদিয়া জেলার বাস মালিক সমিতি নতুন সরকারের কাছে আবেদন রেখেছে যে বাস শিল্পের কথা বিবেচনা করে যেন বাসের ভাড়া অবিলম্বে বাড়ানো হয়।
নদিয়া জেলা বাস মালিক সমিতির শহর সম্পাদক সমীর ঘোষ বলেন যে “আমাদের এই পরিবহন শিল্প মৃতপ্রায়, বাস পরিষেবা ধুকে ধুকে চলছে। সম্প্রতি গত ২০ তারিখে আমরা মাননীয় পরিবহন মন্ত্রী সঙ্গে বৈঠক করেছি এবং আমরা আবেদন করেছি যাতে আমাদের এই বেসরকারি বাসের পরিষেবার উপরে নজর দেওয়া হয়। মন্ত্রী মশায় আশ্বাস দিয়েছেন যাতে আমাদের গাড়িগুলো ঠিকঠাক চলে।”
Nadia,West Bengal