নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং অন্য বিচারপতিদের লন্ডন সফর নিয়ে নানা দাবি উঠে এসেছে। করদাতাদের টাকায় তাঁরা বিদেশ গিয়েছেন, সেখানে ব্যাডমিন্টন খেলে সময় কাটিয়েছেন বলে মন্তব্য করেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার সেই সব ‘বিভ্রান্তিমূলক’ পোস্ট এবং ‘ভুল’ রিপোর্ট সরানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালত জানাল, দেশের প্রধান বিচারপতি এবং বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। (CJI Surya Kant)
দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস কারিয়া এই নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, ডিজিটাল পাবলিশার্স এবং অন্য মাধ্য়মগুলিকে ওই সব রিপোর্ট এবং পোস্ট সরানোর নির্দেশ দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ‘ভুয়ো’, ‘বিদ্বেষপূর্ণ’ এবং ‘অবমাননাকর’ কন্টেন্টগুলি সরিয়ে ফেলতে হবে। সেগুলির অ্যাকসেস নিষ্ক্রিয় করতে হবে, ডি-ইনডেক্স করতে হবে অবিলম্বে। (Delhi High Court)
শুধু তাই নয়, সাধারণ মানুষের উদ্দেশে বলা হয়েছে, ওই ধরনের কনটেন্ট আপলোড, প্রকাশ বা শেয়ার করা যাবে না। বিচারপতি কারিয়ার মতে, ওই ধরনের কনটেন্ট ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অন্য বিচারপতিদের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার অভিযান চলছে। এতে বিচারব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যেতে পারে। বিচারপতি কারিয়া জানান, প্রশ্নের অবকাশ রয়েছে যে সমস্ত কনটেন্ট নিয়ে, তা শুধুমাত্র সমালোচনা, তির্যক মন্তব্য বা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্যে পড়ে না, বরং তা দৃশ্যতই ভুল তথ্যনির্ভর বলে ঠাহর হয়।
আরও পড়ুন: ট্রেনে ভিক্ষা করলে ২০০০ টাকা জরিমানা, মত্ত অবস্থায় উঠলে…নয়া নিয়ম রেলের
দিল্লি হাইকোর্ট জানিয়েছে, কিছু অপ্রাসঙ্গিক ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, একটি অনুষ্ঠানে কয়েকজনের উপস্থিতির কথা বলেছে, অথচ তাঁরা সেখানে উপস্থিতই ছিলেন না। মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিলে, বিশেষ করে তা যদি সাংবিধানিক আদালতগুলির বিরুদ্ধে হয়, সেক্ষেত্রে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থার উপর প্রভাব পড়ে, অপূরণীয় ক্ষতি হয়। Bar and Bench জানিয়েছে, ১৭ জুলাই এ নিয়ে পরবর্তী নির্দেশ দেবে আদালত।
আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেন যাত্রায় এখন থেকে দ্বিগুণ জরিমানা, দিতে হবে বাড়তি টাকাও, নয়া নির্দেশিকা রেলের
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। তারা জানিয়েছিল, গত ৭ জুন লন্ডনে সরকারি উদ্য়োগে বার অ্যান্ড বেঞ্চ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন হয়েছিল, যাতে অংশ নেন কিছু বিচারপতি। সেই নিয়ে ছড়ানো ভুয়ো খখবর এবং বিভ্রান্তিমূলক পোস্ট সরানোর আবেদন জানায় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
সম্প্রতি বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যাতে দাবি করা হয় যে, প্রায় ৭৫ জন বিচারপতি এবং বিচারক করদাতাদের টাকায় লন্ডন গিয়েছেন। সেখানে রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রীরা কিরেণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়ালও। PIB-র তরফে প্রথমেই সেই সব দাবি খণ্ডন করা হয়। জানানো হয়, যে ছবি ছড়িয়ে পড়েছে, তা লন্ডনের নয়, জাতীয় স্তরের বার অ্যান্ড বেঞ্চ ব্যাডমিন্টন টুর্নামেন্টের, যা ২০২৫ সালের নভেম্বর মাসে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।
PM Modi: হাজার হাজার মানুষের সঙ্গে রেড রোডে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী | Yoga Day | ABP Ananda