Last Updated:
CM Suvendu Adhikari College: শুভেন্দু অধিকারীর ছাত্র রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত কাঁথি পি কে কলেজ পা দিল শতবর্ষে। ১৯২৬ সালের ১৫ জুলাই মাত্র ৩৯ জন পড়ুয়া নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের এক শতাব্দীর গৌরবময় ইতিহাসকে কুর্ণিশ জানাচ্ছে গোটা রাজ্য।
কাঁথি, সৈকত শী: অবিভক্ত মেদিনীপুর তথা বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান কাঁথি প্রভাত কুমার কলেজ। দেখতে দেখতে এই কলেজ ১০০ বছরে পা দিল। ১৯২৬ সালে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র ৩৯ জন ছাত্রছাত্রী নিয়ে ১৯২৬ সালের ১৫ জুলাই এই কলেজে যাত্রা পথ শুরু হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গৌরব মাখা ইতিহাস নিয়ে এই কলেজ আজও অবিভক্ত মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুরের শিক্ষা মানচিত্র এক উজ্জ্বল প্রতিষ্ঠান। কাঁথি প্রভাত কুমার কলেজে শত বর্ষের অনুষ্ঠানে এলেন কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে অবস্থিত কাঁধি প্রভাত কুমার কলেজ। জেলা তথা রাজ্যের শিক্ষা মানদণ্ডে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২৬ সালে এই কলেজ শতবর্ষে পা দিয়েছে। এই কলেজের ১০০ বছরের ইতিহাসের সঙ্গে সাক্ষী অনেক কৃতি ছাত্র-ছাত্রীরা। এই কলেজের কৃতি ছাত্র-ছাত্রীরা নিজের কর্ম জগতের স্বমহিমায় নিজেদের প্রতিভার ছাপ রেখেছে। এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি এই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তাই বলা ভাল এই কলেজ থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটেছিল।
১৩ জুলাই সোমবার কাঁথি প্রভাতকুমার কলেজে শতবর্ষের অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ রাজ্যের উচ্চ শিক্ষা ও কারিগরি দফরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্যের সেচ মন্ত্রী তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এবং জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। কাঁথি প্রভাত কুমার কলেজ পরাধীন ভারতের শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ১৯৮৫ সালে, কলেজটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (NAAC) কর্তৃক “পোটেনশিয়াল ফর এক্সিলেন্স” পুরস্কারে ভূষিত হয়।
কাঁথি প্রভাতকুমার কলেজের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগারি দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র ৩৯ জন ছাত্র-ছাত্রী নিয়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই কলেজ এগিয়ে গিয়েছে। বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধু পূর্ব মেদিনীপুর নয় রাজ্যের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় ছয় হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ২৬ টি বিভাগে নাটক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা এবং গবেষণা করছেন এই কলেজে।” পূর্ব মেদিনীপুর জেলার এই কাঁথি প্রভাত কুমার কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ১৩ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কলেজের প্রাক্তন ছাত্র।
Purba Medinipur,West Bengal