Delhi Weather Update | ধুলোর ঝড়ে ঝাপসা দিল্লি। দিল্লি-এনসিআর জুড়ে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়ার গতিবেগ ৫০-৮০ কিলোমিটার। হঠাৎ ধুলো ঝড়ে দিল্লির দ্বারকা, সেক্টর-১২ সহ বেশ কিছু এলাকায় কমে যায় দৃশ্যমানতা। দিল্লির কোনও কোনও জায়গায় তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। দিল্লির পাশাপাশি গুরগাঁও, নয়ডা, হরিয়ানার সোনিপত, রোহতক এবং উত্তর প্রদেশের বাগপত ও সেকেন্দরাবাদেও ধুলো ঝড়। ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।A massive dust storm engulfed Delhi, reducing visibility across several parts of the city. The India Meteorological Department (IMD) has issued an Orange Alert for Delhi-NCR, with wind speeds expected to reach 50–80 kmph. Areas including Dwarka and Sector 12 witnessed a sharp drop in visibility due to the sudden dust storm. Temperatures in some parts of Delhi fell by 10–14°C. The dust storm also affected Gurugram, Noida, Sonipat, Rohtak, Baghpat, and Sikandrabad. The IMD has forecast moderate to heavy rainfall accompanied by thunderstorms and lightning across the region.