গৈতানপুর-চরমানা এলাকার মানুষের আবেদন অত্যন্ত সরল কিন্তু গুরুত্বপূর্ণ। তাঁদের বক্তব্য, মানুষ এখানে আসুন, নদীর সৌন্দর্য উপভোগ করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, ছবি তুলুন, কিন্তু দয়া করে নদীর জলে নামবেন না। কারণ এই নদীর প্রকৃত বিপদ বাইরে থেকে বোঝা যায় না। একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন এবং একটি পরিবারের হাসি। তাই নিজের নিরাপত্তার স্বার্থে এবং পরিবারের কথা ভেবে সকলেরই আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। মনে রাখবেন, একটু সচেতনতা ও সতর্কতাই পারে একটি জীবন রক্ষা করতে। জনস্বার্থে এই বার্তা দিয়েছেন গৈতানপুর-চরমানা এলাকার গ্রামবাসী ও খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসন।
