১৮ বছরের কোবে বেলজিয়ামের টিভি চ্যানেল VRT-কে জানান, “আমাদের প্রথম প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস এবং বিস্ময়। প্রথমে আমার মনে হয়েছিল এগুলি ১ ইউরোর কয়েন। কিন্তু এরপর সোনার একটি ডেলা দেখতে পাই। তখনই বুঝতে পারি, বিষয়টি অনেক বড়।” ঘটনাস্থলে থাকা সাইট ম্যানেজার মারিও জানান, সেখানে এত পরিমাণ সোনার বার ও কয়েন ছিল যে সেগুলি নিজেদের কাছে রাখা প্রায় অসম্ভব ছিল। তাঁর কথায়, “তা ছাড়া, এটা তো চুরি হয়ে যেত।” শ্রমিকরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং পুরো গুপ্তধন নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।