Last Updated:
ICSE-ISC Results 2026: আইএসসি পরীক্ষায় দু’টি বিভাগে ১০০-য় ১০০ পেয়েছে রায়গঞ্জের ঐশী। শতাংশের নিরিখে তাঁর মোট প্রাপ্ত নম্বর ৯৯.০৫। এই সাফল্যে তাঁর পরিবার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ সকলে গর্বিত।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বৃহস্পতিবার আইসিএসই এবং আইএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে তাক লাগানো রেজাল্ট করে সকলের নজর কেড়ে নিয়েছেন রাজ্যের একাধিক পড়ুয়া। তাঁদের মধ্যেই একজন রায়গঞ্জের ঐশী সেন। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের দ্বাদশ শ্রেণির এই পড়ুয়া ৯৯.০৫ শতাংশ নম্বর পেয়েছে। তাঁর সাফল্যে গর্বিত পরিবার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সেন্ট জেভিয়ার্স স্কুলের হিউম্যানিটি বিভাগের ছাত্রী ঐশী। আইএসসি পরীক্ষায় দুই বিভাগে ১০০-য় ১০০ পেয়েছে সে। রায়গঞ্জের এই কৃতী পড়ুয়া পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফিতে ১০০, বাংলা ও ইংরেজিতে ৯৯, ইকোনমিক্সে ৯৩ এবং ইভিএসে ৮৫ পেয়েছে।
ভবিষ্যতে কী লক্ষ্য জিজ্ঞেস করায় ঐশী জানায়, ইংরেজি অথবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে তাঁর পড়াশোনা করার ইচ্ছা রয়েছে। ইংরেজি নিয়ে পড়াশোনা করে অধ্যাপিকা কিংবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে পলিসি মেকিংয়ে কাজ করতে চান রায়গঞ্জের এই মেধাবী কন্যা।
Uttar Dinajpur,West Bengal
ICSE-ISC Results 2026: আইএসসি-তে ৯৯.০৫% নম্বর! রায়গঞ্জের দ্বাদশ শ্রেণির ছাত্রীর নজরকাড়া সাফল্য, ভবিষ্যতের লক্ষ্য আরও বড়
