*আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, শুক্রবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াজেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর জেলাতেও ঝড়বৃষ্টি চলবে। সেই সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা। সোমবার পর্যন্ত আবহাওয়া প্রায় একই রকম থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
