তালবাঁধ ক্রাশার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই সময়োপযোগী পদক্ষেপকে মন থেকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। স্থানীয় বাসিন্দাদের মতে, শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত এই সংগঠনটি শুধু নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতিকূল পরিস্থিতিতে সমাজের কল্যাণেও যে তারা সমানভাবে দায়বদ্ধ, এই উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
