Last Updated:
Iran US Conflict Update: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি অবশেষে চূড়ান্ত হয়েছে আমেরিকার ৷ তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, “Islamic Republic of Iran-এর সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে ৷ সবাইকে অভিনন্দন !’’
ওয়াশিংটন: ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি সমঝোতার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার এ বিষয়ে সামনে এল নতুন এক আপডেট৷ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে জানা গিয়েছে, এবার আমেরিকা ও ইরান চলমান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
রয়টার্সকে এক মার্কিন আধিকারিক জানান, নথিটিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড, ভাইস প্রেসিডেন্ট ডে ডি ভান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ।
ওই আধিকারিক আরও জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে এবং সপ্তাহের শেষের দিকে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
চুক্তি অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া হবে এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে।
এই সমঝোতাকে চলমান সংঘাত নিরসনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে আন্তর্জাতিক তেল ও গ্যাস পরিবহন, পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বিস্তারিত আসছে…
New Delhi,Delhi
Jun 15, 2026 10:08 PM IST
