চ্যানেল কর্তা এবং প্রোডাকশনের কর্তাদের নাকি ফাইনাল কথা হয়েই গিয়েছিল। কিন্তু সূত্রর খবর, সময় একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়৷ অর্থাৎ কতটা সময় জিৎ এই শোয়ে উপস্থিত থাকবেন, সেটা নিয়ে শুরু হয় সমস্যা৷ চ্যানেল কর্তাদের বক্তব্য ছিল মিনিমিাম কয়েকটা রাউন্ড জিতকে খেলতেই হবে আর এদিকে জিৎ নাকি নিজের শর্তে অনড় ছিলেন। এমনিতে জিৎ খুব বেশি সময় কোথাও দিতে চান না৷ এক্ষেত্রেও নাকি তাই হয়েছে। শোনা গিয়েছে, চ্যানেলের কর্তারা যতটা সময় চেয়েছিলেন, জিৎ নাকি ততটা সময় থাকতে চাননি। ফলে যা হওয়ার তাই হয়েছে৷