Jharkhali Bus Service: রাজ্যের অন্যান্য সরকারি বাসের মতো এবার ঝড়খালি-ক্যানিং-বারুইপুর রুটেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এই রুটে আগে বাস না থাকায় এতদিন বঞ্চিত হচ্ছিলেন স্থানীয় মায়েরা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর হাত ধরে এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া এলাকায়।