Last Updated:
Ketan Agarwal Murder: আঁটঘাট বেধেই কেতনকে খুনের ছক কষেছিলেন সিয়া এবং চেতন৷ পুণের ব্যবসায়ী হত্যাকাণ্ডের তদন্তে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ৷
পুণে: কোন কোন উপায়ে ‘খুন’ করা যায়? হবু স্বামী কেতন আগরওয়ালকে হত্যা পরিকল্পানা করার আগে গুগুলে এই প্রশ্ন ‘সার্চ’ করেছিলেন অভিযুক্ত সিয়া গোয়েল এবং চেতন চৌধুরি৷ সম্প্রতি তদন্তে তেমনটাই প্রকাশ৷ এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে পুলিশি জেরায়৷
দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেতনকে খুনের প্রায় ১ মাস আগে গুগলে খুনের উপায় সার্চ করেছিলেন সিয়া এবং তাঁর অভিযুক্ত প্রেমিক চেতন৷ শুধু তাই নয়, পুলিশে ধরা পড়লে কি বলবেন, তাও আগে থেকেই তৈরি করে রেখেছিলেন দু’জনে৷
তদন্তে জানা গিয়েছে, খুনের আগে সিয়া ও চেতন একবার একাই লোহাগড় দুর্গে গিয়েছিল। সেখানে তারা গোটা হত্যাকাণ্ডের মহড়া (রিহার্সাল) দেয় এবং কীভাবে ঘটনাটি ঘটাবে, তার পরিকল্পনা চূড়ান্ত করে। সন্দেহ এড়াতে খুনের সময় ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও ছিল তাদের।
পুলিশ আরও জানিয়েছে, খুনের আগে ও পরে দু’জনেই নিজেদের মোবাইল ফোন থেকে সমস্ত চ্যাট হিস্ট্রি এবং রিসাইকেল বিন মুছে ফেলেছিল। ইতিমধ্যেই তাদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মুছে ফেলা চ্যাট এবং অন্যান্য তথ্য উদ্ধার করার চেষ্টা চলছে।
তবে তদন্তে উঠে এসেছে, এই বিয়ে হওয়ার আগেই কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সিয়া ও তাঁর প্রেমিক চেতন। অভিযোগ, ১৪ জুন প্রথমবার লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে কেতনকে খাদে ঠেলে দেওয়ার চেষ্টা করে সিয়া। কিন্তু কেতন পাহাড়ের ধারে একটি ঝোপ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে সিয়া সাপ দেখার ভান করে চিৎকার শুরু করে এবং পরে কেতনকে জড়িয়ে ধরে বিষয়টি স্বাভাবিক করে তোলে।
এরপর আবারও কেতনকে একই দুর্গে নিয়ে যেতে রাজি করায় সিয়া। তবে এবার সেখানে আগে থেকেই উপস্থিত ছিল চেতন। অভিযোগ, সুযোগ বুঝে দু’জনে পিছন দিক থেকে কেতনকে গভীর খাদে ঠেলে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তকারীদের দাবি, যদি এই পরিকল্পনাও ব্যর্থ হত, তাহলে ‘প্ল্যান সি’-ও প্রস্তুত রেখেছিল অভিযুক্তরা।
ঘটনাস্থলে নিয়ে গিয়ে ফের ঘটনার পুননির্মাণ
শনিবার কেতন আগরওয়াল দুই অভিযুক্ত সিয়া গোয়াল ও চেতন চৌধুরীকে নিয়ে লোহাগড় দুর্গে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ (Crime Scene Recreation) করেছে পুণের রুরাল পুলিশ। তদন্তকারীরা অভিযুক্তদের দিয়ে দেখিয়েছেন তারা কোন পথে গিয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, কীভাবে কেতনকে ধাক্কা দিয়েছিল এবং পুরো ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল।
Kolkata,West Bengal
