Lovers Unnatural Death: জামাইবাবুর হাত ধরে বাড়ি ছেড়েছিলেন, ৩ দিনের মাথায় শ্যালিকার রহস্যমৃত্যু! ভয়ঙ্কর অভিযোগ পরিবারের


Last Updated:

Lovers Unnatural Death: প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ার মাত্র তিন দিনের মধ্যেই রহস্যজনক মৃত্যু যুবতীর। মৃতার পরিবারের অভিযোগ, খুড়তুতো বোনের স্বামী এই ঘটনায় জড়িত এবং তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের হয়েছে।

রহস্যজনক মৃত্যু তরুণীর
রহস্যজনক মৃত্যু তরুণীর

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সপ্তাহের প্রথমদিনে হাড়হিম কাণ্ড মুর্শিদাবাদ। সুতিতে এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাওয়ার তিনদিনের মাথায় জঙ্গিপুর এলাকা থেকে উদ্ধার হয় ওই যুবতীর মৃতদেহ। ঘটনায় খুড়তুতো জামাইবাবু আক্তারুল ইসলামের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম আঙুরা খাতুন। তাঁর বাড়ি সুতির নতুন অরঙ্গাবাদ গ্রামে। অভিযুক্ত আক্তারুল ইসলামের বাড়ি সুলতানপুর আলিয়া গ্রামে, তিনি সম্পর্কে আঙুরা খাতুনের জামাইবাবু। অভিযোগ, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা দু’জনে। এরপর শ্যালিকার সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি বিবাহবন্ধনে আবদ্ধও হন দু’জনে। অভিযোগ, এরপরই তাঁর কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি শারীরিক নির্যাতন চালান হয় আঙুরার উপরে। পরিবারের দাবি, অশান্তি চরমে উঠলে আঙুরাকে পরে ফিনাইল খাইয়ে খুন করা হয়।

আরও পড়ুনঃ বার্ধক্য, বিধবা ভাতার ১৫০০ ক্রেডিট হল অ্যাকাউন্টে? কারা টাকা পাওয়ার যোগ্য? কীভাবে স্ট্যাটাস চেক করবেন? জেনে নিন বিস্তারিত

পরিবারের আরও অভিযোগ, জামাইবাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বাড়ি ছাড়ার দু’দিনের মধ্যেই জঙ্গিপুর এলাকা থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। এরপর অভিযুক্তের বিরুদ্ধে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগপত্রে যুবতীর ফিনাইল পান করে মৃত্যুর বিষয়টিও উল্লেখ রয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, নাকি সত্যিই খুন করা হয়েছে তাঁকে, খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog StockUpp Advanced Shipping for WooCommerce StockUpp – Split Order For WooCommerce Stocky – A Stock Photography Marketplace Theme Stocky – POS with Inventory Management & HRM Stoni – Architecture Agency WordPress Theme Storage for Contact Form CF7 Agile Store Locator (Google Maps) For WordPress Store – WooCommerce WordPress Theme StoreApps Smart Manager - Manage Your WooCommerce Store 10x Storeca - Storage Service Elementor Template Kit