Last Updated:
Mango Cultivation: ভাগীরথীর তীরে লালবাগের এলাহিগঞ্জে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী। আবহাওয়ার খামখেয়ালিপনাকে বুড়ো আঙুল দেখিয়ে এক মালি বাগানেই একসঙ্গে ১০১ জাতের আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় চাষিরা, যা ইতিমধ্যেই দিল্লি ও কলকাতার বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: স্বাদ ও গন্ধের জন্য নবাবি তালুক মুর্শিবাদের আমের সুখ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও রয়েছে। মুর্শিদাবাদ জেলার আম বাগান বিখ্যাত। তবে ভাগীরথী নদীর তীরে একটা আমবাগানে হরেক রকমের রকমের আম গাছ। আর সেই বাগানেই রয়েছে প্রাচীন গাছ। আম নামানোর পর সেই আম চলে যায় কলকাতা ও দিল্লিতে। লালবাগের এলাহিগঞ্জের মালি বাগানে আছে এই বিভিন্ন প্রজাতির আম গাছ। যেখানে কোহিতুর, বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, সারেঙ্গা, বিমলি, বিরা, রানিপসন্দ, আনারস, আলফানসো, ফজলি, গোলাপখাস প্রভৃতি সর্বাধিক ১০১ প্রজাতির আম ফলার রেকর্ড রয়েছে এই বাগানে।
বর্তমানে বর্ষার আগেই ধীরে ধীরে বাগান থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম। হিমসাগর তো আছেই সঙ্গে কোহিতুর থেকে গোলাপখাস আম নামানো হচ্ছে। যা রওনা দিচ্ছে বিভিন্ন রাজ্যে। যদিও এবছর আমের ফলন ভালই হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন আমের বাগানে। জেলা উদ্যানপালন উপ-অধিকতা বলেন, “এ বছর সেরকম ভাবে কালবৈশাখী ঝড় হয়নি। তবে গত দু’দিন ধরে সামান্য কালবৈশাখী হলেও আম পড়ে গিয়ে নষ্ট হয়নি। তাছাড়া ছোট ছোট আম গাছে থাকার সময় ভালই বৃষ্টি হয়েছে। সে কারণে আমের ফলন অনেক বেড়েছে। গতবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি পরিমাণে আম হয়েছে জেলায়। প্রায় ২২ হাজার হেক্টর জমিতে এবছর প্রায় ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। গতবার মাত্র ৭০-৮০ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল। ফলে এবার আমের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।”
Murshidabad,Murshidabad,West Bengal
Mango Cultivation: আম খেতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না! এবার এক বাগানেই ১০১ জাতের আম, রেকর্ড ফলনে তাক লাগালেন লালবাগের চাষি