Last Updated:
বুধবার স্পেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ টোলেডোতে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।
মাদ্রিদ: টোলেডোর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ বুধবার সকালে সংঘর্ষ স্পেনের দুই বিলাসবহুল ট্রেনের৷ সর্বশেষ পাওয়া খবরে দুটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ ; স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এই মারাত্মক ট্রেন দুর্ঘটনার ছবি ও ভিডিও৷ ভাইরাল হওয়া ভিডিওতে সংঘর্ষের যে ছবি দেখা গেছে তাতে ক্ষয়ক্ষতির ব্যাপকতা ফুটে উঠেছে; সেখানে ট্রেনগুলির ধ্বংসাবশেষ ওই এলাকা জুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ (Adif) জানিয়েছে যে, সংঘর্ষের জেরে ঘটনার পর মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের সংযোগকারী রেললাইনটিতে চলাচল স্থগিত করা হয়েছে।
Choque entre un AVE de la línea Madrid-Andalucía y un tren de la compañía Iryo a la altura de Los Yébenes.
Por desgracia, hay víctimas mortales y se desconoce el número de heridos en esa nueva tragedia ferroviaria. https://t.co/RAkiRnsl17
— Guaje Salvaje (@GuajeSalvaje) October 28, 2026
‘এক্স’ (X)-এ দেওয়া এক পোস্টে আদিফ জানিয়েছে, “দুটি ট্রেনের মধ্যে একটি অপরটিকে পিছন থেকে ধাক্কা মারে৷ সংঘর্ষের ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেললাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।”
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার পরপরই রেনফে (Renfe) ও ইরিও (Iryo)-এর দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। কাস্তিয়া লা মাঞ্চা (Castilla La Mancha) অঞ্চলের সরকারি মুখপাত্রের তথ্যমতে, এই সংঘর্ষের ফলে ইরিও ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ‘‘আগামী মাসে পুনরায় নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, বলেছেন যে এই সংঘর্ষের ঘটনায় তিনি স্তব্ধ হয়েছেন।
Consternado ante el grave accidente de trenes en Toledo. Permanezco en constante contacto con el ministro de Transportes, @oscar_puente_, y con el presidente de Castilla-La Mancha, @garciapage.
Los servicios de emergencia están trabajando sobre el terreno para atender a las personas afectadas y garantizar su seguridad, en coordinación con todas las administraciones implicadas.
Mi cariño, solidaridad y apoyo a todas las víctimas y sus familias.
— Pedro Sánchez (@sanchezcastejon) October 28, 2026
এই দুর্ঘটনার জেরে ফলে মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়াকে সংযোগকারী রেল পরিষেবা স্থগিত করতে হয়েছে। স্প্যানিশ সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই (TVE)-এর তথ্য অনুযায়ী, ট্রেন দুটি একই অভিমুখে যাচ্ছিল, এমন সময় একটি ট্রেন অন্যটির পেছনের অংশে আঘাত করে। এই সংঘর্ষের ফলে দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
