Last Updated:
Mecha Sandesh GI Tag: বাঁকুড়ার প্রসিদ্ধ ‘মেচা সন্দেশ’ পেল জিআই তকমা। বেলিয়াতোড়ের প্রায় ২০টি পরিবার প্রজন্ম ধরে এই মিষ্টি তৈরির শিল্পের সঙ্গে যুক্ত। ছোলার ডালের বেসন থেকে তৈরি ‘চোনা’ বা গাঠিয়ার গুঁড়োর সঙ্গে ক্ষীর, চিনি, গাওয়া ঘি ও এলাচ মিশিয়ে মণ্ড তৈরি করে তা চিনির রসে ডুবিয়ে এই মিষ্টি প্রস্তুত করা হয়। একদা বিষ্ণুপুরের মল্লরাজারাও এই মিষ্টির স্বাদে মুগ্ধ হয়েছিলেন।