মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রমরমিয়ে চলা দালাল চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বহরমপুর থানার পুলিশ। শনিবার হঠাৎই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে ১১ জন দালালকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ ।ধৃত ব্যক্তিদের বেশিরভাগেরই বাড়ি বহরমপুর শহরের স্বর্ণময়ী রোড , আম্বেদকর পল্লী খিদিরপুর, ঠাকুরপাড়া, ভাকুরি-ঘোষপাড়া এলাকায়। ধৃত অন্য এক ব্যক্তির বাড়ি কান্দি থানা এলাকায় বলে বহরমপুর থানা সূত্রে জানা গিয়েছে।
