*নিট কাণ্ডে দেশজুড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার হয়েছে একাধিক কুখ্যাত দালাল, গৃহশিক্ষক, পরীক্ষাকেন্দ্রের কর্মী এবং প্রশ্ন পাচার চক্রের মূল পান্ডারা। সিবিআই এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা রাজস্থানের জয়পুর ও সিকার, হরিয়ানার গুরুগ্রাম এবং মহারাষ্ট্রের নাসিক, পুনে ও অহল্যানগরের বাসিন্দা। সংগৃহীত ছবি।
