North Bengal Weather Alert: বুধবার চরম বৃষ্টিতে তোলপাড় উত্তর-দক্ষিণ, ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির তাণ্ডব কোন কোন জেলায়? পাহাড়ে ধসের সতর্কতা


Last Updated:

North Bengal Weather Alert: উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি, আকস্মিক বন্যা ও যাতায়াতে বিঘ্নের আশঙ্কা। কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে, কী বলছে IMD, ভ্রমণ সতর্কতা ও সর্বশেষ আবহাওয়ার আপডেট…

আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ কৃষি মৌসম সেবা কেন্দ্র এবং আঞ্চলিক আবহাওয়া দফতরের যৌথ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ৪ ও ৫ অগাস্ট পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক হতে পারে।

আজ ৪ অগাস্ট দার্জিলিং ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির সঙ্গে চরম ভারী (২০ সেমির বেশি) বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। পাশাপাশি কোচবিহারের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী (৭–২০ সেমি) এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির ১৫০০ অ্যাকাউন্টে এল? কীভাবে নতুন আবেদন করবেন? কারা আবেদনের যোগ্য? জেনে নিন…

৫ অগাস্টও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। ৬ অগাস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। অন্যদিকে, ৭ ও ৮ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা।

টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে বজ্রবিদ্যুতের সময় নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে পাহাড়ি রাস্তায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Striking MultiFlex & Ecommerce Responsive WP Theme Stripe Connect Jetpack CRX Addon Stripe for Arforms Stripe for WooCommerce Stripe Payment Add-on for BookPro Plugin Stripe Payment Details and Analysis for WooCommerce Strnix – Solar and Green Energy WordPress Theme Strollik – Single Product WooCommerce WordPress Theme Stroranger – Data Warehouse Elementor Template Kit Stroyka – Tools Store HTML Template