Organic Farming: পূর্বস্থলীর তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলা কৃষকদের আয় বাড়াতে বড় উদ্যোগ। মাঠেই শুরু হয়েছে তিন বছর মেয়াদি হাতে-কলমে বৈজ্ঞানিক কৃষি প্রশিক্ষণ কর্মসূচি। হরিপুর ও বোলদেডাঙ্গা গ্রামের ৪২ জন মহিলা কৃষককে জৈব সার তৈরির বিভিন্ন পদ্ধতি শেখানো হয়েছে। ধাপে ধাপে প্রায় ৪৫০ জন মহিলা কৃষককে আধুনিক প্রযুক্তি ও কম খরচে পরিবেশবান্ধব চাষের কৌশল শেখানো হবে।