Last Updated:
আচমকাই দুলে ওঠে মিন্ডানাও দ্বীপ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ছোটাছুটি শুরু করে দেন অনেকে। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও ভূমিকম্পের খবর জানিয়ে পোস্ট করতে শুরু করেন অনেকে।
সোমবার ফিলিপিন্সে ভূমিকম্পে এখনও পর্যন্ত ৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। ভূমিকম্পের ফলে জাপান ও ইন্দোনেশিয়া-সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকাগুলিতে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়। সবচেয়ে শক্তিশালী আফটারশকটির মাত্রা ছিল ৬.৫। ভিডিওতে জেনারেল সন্তোষ সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গিয়েছে। জোলিবি ফাস্ট-ফুড রেস্তোরাঁ-সহ একটি শপিং সেন্টার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি স্কুলভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেই সময় স্কুলটিতে কেউ ছিল না। প্রত্যক্ষদর্শীদের চিৎকার করতে শোনা যায়।
পুলিশ মেজর রোলান্ড ক্যাটোবুরান জানান, “হতাহতের ঘটনা ঘটেছে। একটি দেয়াল ধসে পড়েছে। কিছু থানার কাঠামোগত ক্ষতি হয়েছে। দেয়ালে ফাটল ধরেছে। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি এখন সেগুলোর নাম বলতে পারছি না, কারণ আমরা উদ্ধারকাজে ব্যস্ত আছি।” ১১ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮.১ এবং ৬.৩। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে।
ফিলিপিন্সের উপকূলে ৮.২ মাত্রার ভূমিকম্পের পর এশিয়াজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর জাপানের কর্তৃপক্ষ সোমবার সকালে শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে।Philippine Institute of Volcanology and Seismology জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল General Santos শহরের দক্ষিণ-পশ্চিমে ১৩ কিলোমিটার (৮ মাইল) দূরে Mindanao দ্বীপে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। এটি স্থানীয় সময় সোমবার সকাল ৭:৩৭ মিনিটে আঘাত হানে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
