Last Updated:
Siya Goyal Revelation: কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে ফের নতুন মোড়৷ দেশের খ্যাতনামা সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পুণে পুলিশকে অভিযুক্ত তরুণী সিয়া গোয়েল জানিয়েছেন তিনি কেন কেতনকে খুনের পথ বেছে নিয়েছিলেন!
পুণে: দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে কেতন আগরওয়াল হত্যাকাণ্ড৷ ২৬-এর পুণের ব্যবসায়ী তরুণের কেন খুনের ছক কষলেন হবু স্ত্রী সিয়া গোয়েল? এবার সামনে এল সিয়ার বিস্ফোরক স্বীকারোক্তি৷ দেশের খ্যাতনামা সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তদন্তে পুলিশকে সিয়া জানিয়েছেন বিয়ে করতে চান না, এ কথা বাড়ি বোঝানোর চেয়ে চেতনকে খুন করা তাঁর কাছে সহজ ছিল৷
শুক্রবার পুণে রুরাল পুলিশ জানিয়েছে, তদন্তে সিয়া স্বীকার করেছেন তিনি কেতনকে বিয়ে করতে চাননি৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি, পরচুলা পরতেন কেতন৷ তাঁকে মোটেই বিয়ে করতে চাননি সিয়া৷ এমনকী পরিবারের লোকজনকেও একথা জানিয়েছিলেন সিয়া বলেই দাবি৷ কিন্তু তারপর খুনের সিদ্ধান্ত কেন? রিপোর্টে দাবি, সিয়া জানিয়েছেন তিনি পরিবারকে কষ্ট দিতে চাননি৷
ওই রিপোর্টে পুলিশের দাবি, সিয়া তদন্তকারীদের জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল কেতনকে লোহাগড় কেল্লা দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলা, পরিবারকে বিয়ে বন্ধ করার ব্যাপারে বোঝানের চেয়ে ঢের সহজ৷ সিয়ার এই স্বীকারোক্তি খতিয়ে দেখছে পুলিশ৷
প্রসঙ্গত, পরচুলার ব্যাপারে আগেই জানিয়েছিলেন কেতনের বাবা বিশাল আগরওয়াল৷ শুক্রবার, দাবি, মাথার ‘পরচুলার’ জন্যই হয়তো তাঁর ছেলেকে হত্যা করেছে সিয়া ও তার প্রেমিক!
সাংবাদিকদের সামনে ধরা গলাতেই তিনি বলেন, ‘‘আমরা আগেই সিয়া গোয়ালের পরিবারকে জানিয়েছিলাম যে কেতন মাথায় একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করে। কিন্তু এটা কি কাউকে খুন করার মতো কারণ হতে পারে?’’ পুনেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ তিনি জানালেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, অভিযুক্তদের যেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মামলার দ্রুত বিচার হবে। এছাড়াও আমাকে জানানো হয়েছে যে এই মামলায় একটি SIT গঠন করা হয়েছে।’’
Kolkata,West Bengal
Jun 26, 2026 11:27 PM IST
