Last Updated:
Ketan Agarwal Murder: পুলিশকে সিয়া জানিয়েছিলেন, বিয়ে বন্ধ করার ব্যপারে বাড়িতে বোঝানোর চেয়ে কেতনকে খুন করা তাঁর সহজ মনে হয়েছিল৷ তাহলে কি বাড়িতে বিয়েতে সম্মতি নেই তাঁর জানিয়েছিলেন অভিযুক্ত তরুণী? বয়ানে সম্পূর্ণ অন্য কথা বললেন তাঁর ভাই সাহিল গোয়েল
পুণে: কেতন আগরওয়াল হত্যা মামলার এবার সামনে এল অভিযুক্ত সিয়া গোয়েলের পরিবারের চমকে দেওয়া বয়ান৷ সিয়ার ভাইয়ের বয়ান সামনে আসতেই তদন্তে নতুন মোড়৷ কেতনকে বিয়ে করতে চান না, বাড়িতে কি তা সত্যিই জানিয়েছিলেন সিয়া?
পুলিশি জেরায় সিয়ার দাদা সাহিল গোয়েল দাবি করেছেন, কেতনকে বিয়ে করতে সিয়ার কোনও আপত্তি রয়েছে—এমন কথা পরিবারের কাউকে তিনি কখনও জানাননি। CNN-News18-এর সূত্র অনুযায়ী, তদন্তকারীরা সাহিলকে জিজ্ঞাসা করেন, সিয়া কি পরিবারের কাছে জানিয়েছিলেন যে তিনি এই বিয়েতে রাজি নন?
জবাবে সাহিল জানান, সিয়া কখনও এমন কোনও আপত্তির কথা বলেননি। তিনি আরও দাবি করেন, যদি সিয়া আগে থেকেই জানাতেন যে তিনি কেতনকে বিয়ে করতে চান না এবং সহ-অভিযুক্ত চেতন চৌধুরীকেই বিয়ে করতে চান, তাহলে পরিবার সেই বিয়েতেই সম্মতি দিত।
সাহিলের কথায়, “চেতনকে নিয়ে আমাদের পরিবারের কোনও আপত্তি করতই না। সে আমাদেরই সম্প্রদায়ের, ব্যবসায়ী পরিবারের ছেলে এবং আর্থিকভাবেও আমাদের সমপর্যায়ের।”
অন্যদিকে, কেতন আগরওয়ালের পরিবারও একই ধরনের দাবি করেছে। কেতনের বাবা তদন্তকারীদের জানিয়েছেন, তাঁরাও কখনও জানতে পারেননি যে সিয়া এই বিয়েতে অনিচ্ছুক ছিলেন। তিনি বলেন, “আমরা সচ্ছল পরিবার। আমাদের ছেলের জন্য আরও অনেক ভাল সম্বন্ধ পাওয়া যেত। যদি আগে জানতাম, তাহলে এই বিয়ের বিষয়টি এগোতই না।”
দেশের খ্যাতনামা সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তদন্তে পুলিশকে সিয়া জানিয়েছেন বিয়ে করতে চান না, এ কথা বাড়ি বোঝানোর চেয়ে চেতনকে খুন করা তাঁর কাছে সহজ ছিল৷ শুক্রবার পুণে রুরাল পুলিশ জানিয়েছে, তদন্তে সিয়া স্বীকার করেছেন তিনি কেতনকে বিয়ে করতে চাননি৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি, পরচুলা পরতেন কেতন৷ তাঁকে মোটেই বিয়ে করতে চাননি সিয়া৷ এমনকী পরিবারের লোকজনকেও একথা জানিয়েছিলেন সিয়া বলেই দাবি৷ কিন্তু তারপর খুনের সিদ্ধান্ত কেন? রিপোর্টে দাবি, সিয়া জানিয়েছেন তিনি পরিবারকে কষ্ট দিতে চাননি৷
ওই রিপোর্টে পুলিশের দাবি, সিয়া তদন্তকারীদের জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল কেতনকে লোহাগড় কেল্লা দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলা, পরিবারকে বিয়ে বন্ধ করার ব্যাপারে বোঝানের চেয়ে ঢের সহজ৷ সিয়ার এই স্বীকারোক্তি খতিয়ে দেখছে পুলিশ৷
Kolkata,West Bengal
