Last Updated:
Rahul Gandhi vs BJP: রাহুল গান্ধিকে খুঁজছে গোটা দেশ! ‘#WhereIsRahul’ হ্যাশট্যাগে বিজেপির কটাক্ষ, নীরব কংগ্রেস।
কলকাতা: কংগ্রেস নেতা রাহুল গান্ধির অনুপস্থিতি নিয়ে ফের সরব, মিম বানিয়ে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি। দলের দাবি, রাহুল গান্ধিকে ‘কোথাও দেখা যাচ্ছে না’। যদিও বিজেপির এই মন্তব্যের জবাবে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বিজেপি লিখেছে, ‘দেশে নির্বাচন এলেই… পরাজয়ের পর বিদেশে উড়ে যাওয়া, এটাই রাহুল গান্ধির আসল পরিচয়!’
আরও একটি পোস্টে বিজেপি দাবি করেছে, “দেশের রাজনীতিতে প্রশ্ন শুধু নির্বাচন জেতা বা হারার নয়, দায়িত্ব পালনও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু রাহুল গান্ধির রাজনীতি শুধুমাত্র জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ। দেশের মানুষের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাই দেশের মানুষ শুধু বক্তৃতা নয়, আচরণেরও হিসাব রাখেন। গোটা দেশ আজ একটাই প্রশ্ন করছে— #WhereIsRahul?”
???????? ????????! ????????????????????’???? ???????????????? ???????????????????????????????????????????????? ???????????????????? ???????? ???????????????????????????? ???????? ???????? ????????????????????!
Who’s going to rescue the helpless Congress now? 😱
???????????????????????? ???????? ???????????????? ???????????? ???????????????????????????? ????????????????????????????? ???????????? ???????????? ???????????????? ???????? ????????????????… pic.twitter.com/P02wQqRAli
— BJP (@BJP4India) June 25, 2026
चुनाव आते ही देश में…
हार मिलते ही विदेश की उड़ान भरना,
यही है राहुल गांधी की असली पहचान!देश की राजनीति में सवाल सिर्फ चुनाव जीतने-हारने का नहीं, बल्कि जिम्मेदारी निभाने का भी होता है।
लेकिन राहुल गांधी की राजनीति सिर्फ चुनाव जीतने और हारने तक ही सीमित है, इनको देश की जनता… pic.twitter.com/AzzM9YWnvG
— BJP (@BJP4India) June 25, 2026
এতেই থেমে থাকেনি বিজেপি। আরেকটি পোস্টে দলটি কটাক্ষ করে লিখেছে, ‘ওহ না! ভারতের ভুয়ো সংবিধান রক্ষক কোথাও দেখা যাচ্ছে না! অসহায় কংগ্রেসকে এখন কে বাঁচাবে? তাঁকে খুঁজতে কি কবুতর পাঠানো হবে? দুধের প্যাকেটে তাঁর ছবি ছাপানো হবে? নাকি নতুন একটি রিয়্যালিটি শো শুরু করা হবে— #WhereIsRahul?’
বৃহস্পতিবার কী বলেছিলেন রাহুল গান্ধি?
বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ করা একটি পোস্টে তিনি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের অপমান করেছেন। সেই সঙ্গে দেশের যুবসমাজের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবি জানান তিনি।
রাহুল গান্ধির অভিযোগ, কেন্দ্র সরকার অহংকারী হয়ে উঠেছে এবং যারা নিজেদের অধিকার, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের দাবিতে সরব হচ্ছেন, সেই ছাত্রছাত্রীদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। এছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছেলে কার্তিকেয় সিংকে ঘিরে একটি কথিত মানহানিকর মন্তব্যের মামলায় রাহুল গান্ধি মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছেন। ওই আবেদনে তিনি দুঃখপ্রকাশ করেছেন।
রাহুল গান্ধির অনুপস্থিতি নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে বিজেপি প্রশ্ন তুলেছে। সংসদে তাঁর উপস্থিতির হার, ঘন ঘন বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে অনুপস্থিতির প্রসঙ্গ তুলে বিজেপি বারবার তাঁর নেতৃত্ব ও সাংসদ হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেছে।
Kolkata,West Bengal
