Rath Yatra Special Tour: লালবাগের নশিপুর আখড়ায় প্রায় ২৫৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ রাজস্থানি কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী রুপোর রথটি। আনুমানিক ১৭৬০ সালে স্বামী রামানুজের শিষ্য লছমন দাস ও মনসরাম দাসের হাত ধরে এই আখড়ার সূচনা হয়। পরবর্তীতে রথযাত্রা উৎসব শুরু হলে মোট পাঁচটি রথ পরিক্রমা করে।