তবে তিনি আপাতত সুস্থ রয়েছেন৷ নিজেই জানিয়েছেন, আমার সাম্প্রতিক স্বাস্থ্য সংকটের সময় যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার সব বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, ‘জি বাংলা’ পরিবার এবং যারা সেই কঠিন সময়ে আমাকে দেখতে এসেছিলেন, আমার জন্য প্রার্থনা করেছিলেন, ভালোবাসা জানিয়েছিলেন কিংবা আমাকে ও আমার স্ত্রীকে নানাভাবে সহায়তা করেছিলেন—আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি #TIA (ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক)-এর পর আমি এখন অনেক ভালো বোধ করছি এবং ভালোভাবে সেরে উঠেছি। আগামী কয়েক দিনের মধ্যেই আমি কাজে ফিরছি—আরও শক্তিশালী, আরও সুশৃঙ্খল এবং আরও উদ্যম নিয়ে। আপনাদের ভালোবাসা, প্রার্থনা, সমর্থন এবং ইতিবাচক মানসিকতা আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের প্রত্যেকের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।