Last Updated:
Samay Raina: ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ বিতর্কে সময় রায়নার বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আপাতত বড় ধরনের স্বস্তি পেয়েছেন এই স্ট্যান্ডআপ কমেডিয়ান।
মুম্বই: সুপ্রিম কোর্ট থেকে বড় স্বস্তি পেলেন সময় রায়না, কৌতুক অভিনেতার বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর খারিজ। তাঁর শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার বিতর্ককে কেন্দ্র করে স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না ও আরও চারজনের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
