Last Updated:
Silent Hero: প্রচারের আলো থেকে দূরে থেকে নজির গড়ছেন দাঁতনের প্রশান্তবাবু। নিজের খরচে ও শ্রমে প্রতিদিন গ্রামকে পরিচ্ছন্ন রাখার এক আশ্চর্য ও নিঃস্বার্থ জেদের গল্প।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। একদিকে সভ্যতার আগ্রাসন ও উন্নয়নের ইঁদুর দৌড়ে ক্রমশ দূষিত হচ্ছে প্রকৃতি, হারাচ্ছে ভারসাম্য। আর এসবের মাঝেই পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে নীরবে একাই পরিবেশ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কোনও সরকারি পদ বা পারিশ্রমিক ছাড়াই বছরের পর বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। তাঁর নাম প্রশান্ত চন্দ। বাড়ি দাঁতন ব্লকের মোগলমারীতে।
প্রতিদিন সকাল হলেই ঝাঁটা হাতে বেরিয়ে পড়েন প্রশান্তবাবু। তাঁর গন্তব্য কখনও স্থানীয় বাজার, কখনও হাসপাতাল চত্বর, আবার কখনও বা শ্মশানঘাট। যেখানেই ময়লা বা আবর্জনা দেখেন, নিজের হাতে তা পরিষ্কার করে দেন। সমাজের আর পাঁচজন মানুষ যে কাজ করতে ইতস্তত বোধ করেন, প্রশান্তবাবু তা হাসিমুখেই করে যান। তিনি কোনও সরকারি সাফাইকর্মী নন, এই কাজের জন্য কেউ তাঁকে এক পয়সাও দেয় না। সম্পূর্ণ নিজের উদ্যোগে ও খরচে তিনি এই সাফাই অভিযান চালান। পাশাপাশি, সাধারণ মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তাও দেন তিনি।
Paschim Medinipur,West Bengal
Silent Hero: না আছেন সরকারি পদে, না পান বেতন! তবুও রোজ ঝাঁটা হাতে নীরব লড়াই, পরিবেশ রক্ষায় নজির দাঁতনের প্রশান্তের