কুলতলির বাঘে আক্রান্ত পরিবারদের পাশে কান্তি গাঙ্গুলি। শুধু ঝড়ের আগে না, মানুষের যে কোনও বিপদে যে তিনি পাশে দাঁড়ান তারই দৃ্ষ্টান্ত দেখা গেল। কুলতলি ও মৈপীঠে গত ১৫ দিনে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে গিয়ে চারজন বাঘের হামলার শিকার হন। এদের মধ্যে দু’জনকে পাওয়া গেলেও বাকি দু’জনের এখনও নিখোঁজ।