South 24 Parganas News: চলতি মরসুমে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী পর্যাপ্ত মধু মেলায় স্থানীয় মউলেদের পরিবারে খুশির হাওয়া দেখা দিয়েছে। বন দফতরের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে ৪২৮ জন মউলে মোট ৪৯টি দলে বিভক্ত হয়ে সজনেখালি ও বসিরহাট রেঞ্জ থেকে সফলভাবে মধু সংগ্রহ করেছেন। মউলেদের যথোপযুক্ত মূল্য পরিশোধ করেছে বন বিভাগ।