South Bengal Weather: বুধবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে এবং অধিকাংশ জেলায় দফায় দফায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের পর বজ্রগর্ভ মেঘ থেকে দমকা হাওয়া ও ভারী বর্ষণের জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।