Supreme Court: প্রধানমন্ত্রী মোদির আহ্বানে সাড়া, সুপ্রিম কোর্টে ২ দিন WFH, ভার্চুয়াল মাধ্যমে শুনানি


Last Updated:

Supreme Court: শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইব্রিড ব্যবস্থায় শুনানি হবে। ফলে অংশগ্রহণকারীরা চাইলে সরাসরি আদালতে উপস্থিত থাকতে পারবেন, অথবা ভার্চুয়াল মাধ্যমেও শুনানিতে অংশ নিতে পারবেন।

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: মধ্য এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় জ্বালানি সাশ্রয়ের জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরেই শুক্রবার সুপ্রিম কোর্টের ঘোষণা, সপ্তাহে দু’দিন ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে। সোমবার এবং শুক্রবার এবং যদি অন্য কোনও পার্শিয়াল হিয়ারিং অথবা মিসলেনিয়াস দিন থাকে— সেই দিন গুলি ভার্চুয়াল হিয়ারিং হবে সর্বোচ্চ আদালতে। পাশাপাশি, সপ্তাহে দু’দিন রেজিস্ট্রির সমস্ত বিভাগের কর্মীদের ৫০% ওয়ার্ক ফ্রম হোম করবে। সিদ্ধান্ত জানানো হল সর্বোচ্চ আদালতের তরফে।

মধ্য এশিয়ায় সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীকে মিতব্যয়ী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। এদিন সুপ্রিম কোর্টের তরফে৷

শীর্ষ আদালত জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে শুনানি চলবে। অর্থাৎ, অংশগ্রহণকারীরা চাইলে আদালতে সশরীরে উপস্থিত থাকতে পারবেন বা ভার্চুয়াল মাধ্যমেও যোগ দিতে পারবেন।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, জ্বালানি সাশ্রয় এবং যাতায়াত ব্যবস্থাকে আরও কার্যকর করতে আদালতের বিচারপতিরা সর্বসম্মতিক্রমে কারপুলিং ব্যবস্থাকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়াও, আদালতের রেজিস্ট্রির প্রতিটি শাখা বা বিভাগের সর্বাধিক অর্ধেক কর্মীকে সপ্তাহে সর্বোচ্চ দু’দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। সাপ্তাহিক ডিউটি রোস্টারের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর হবে এবং আদালতের কাজ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হবে।

আদালত আরও স্পষ্ট করেছে, যেসব শাখায় কাজের স্বভাব অনুযায়ী শারীরিক উপস্থিতি জরুরি, সেখানে রেজিস্ট্রি কর্তৃপক্ষ প্রয়োজনে এই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি পরিবর্তন বা সীমিত করতে পারবে। জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব ক্ষেত্রে সম্ভব, সেখানে আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা যেতে পারে, যাতে যাতায়াতজনিত জ্বালানি খরচ কমে।

এর আগে শুক্রবারই কেন্দ্র সরকার পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম বৃদ্ধির ঘোষণা করে। পশ্চিম এশিয়ার সংঘাত দ্রুত প্রশমনের কোনও লক্ষণ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন দামে পেট্রোলের দাম লিটার প্রতি ৩ টাকা ১৪ পয়সা এবং ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়েছে। সিএনজির দাম বেড়েছে ২ টাকা। ফলে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯০ টাকা ৬৭ পয়সা।

বাংলা খবর/ খবর/দেশ/

Supreme Court: প্রধানমন্ত্রী মোদির আহ্বানে সাড়া, সুপ্রিম কোর্টে ২ দিন WFH, ভার্চুয়াল মাধ্যমে শুনানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Agora — Event & Conference WordPress Theme Agreek – Agriculture & Organic Food WordPress Theme Agrikon – Organic Food & Agriculture WooCommerce Theme Agrile – Farm & Farmer WordPress Theme Agrimo – Agriculture & Organic Farm WordPress Theme Agrinice – Agriculture & Organic Food Elementor Template Kit Agrios – Agriculture Farming WordPress Theme Agrofields – Food Shop & Grocery Market WP Theme Agrool – Agriculture Farming Elementor Template Kit Agrox – Agriculture Organic Farming WordPress Theme