Last Updated:
Tamluk Bargabhima Temple: গ্যাসের সংকটে ২১ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য ভোগের প্রসাদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। মে মাস থেকে মন্দিরে বসে সাধারণ মানুষের জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা আবার শুরু হল।
তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রীদেবী বর্গভীমা। ৫১ সতীপীঠের এক পীঠ হলেন দেবী বর্গভীমা। সারা বছর প্রতিদিন উগ্রতারা রূপে পূজিত হন দেবী। এ ছাড়াও বছরের বিশেষ বিশেষ তিথিতে বিশেষ রূপে দেবী মাকে পুজো করা হয়। দেবী মায়ের ভক্তদের জন্য ভোগপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কটে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মে মাসে নতুন করে ফের সেটা শুরু হল। এলপিজি-সঙ্কটে ২১ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য ভোগের প্রসাদ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। মে মাস থেকে মন্দিরে বসে সাধারণ মানুষের জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা আবার শুরু হল।
এ বিষয়ে মন্দির পরিচালন কমিটির সম্পাদক শিবাজি অধিকারী বলেন, ‘‘যাঁরা ভোগের জন্য আগাম বুকিং করেছিলেন, তাঁদের আমরা ফোন করে ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করছিলাম। কারণ আমরা নিরুপায়। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটে সাধারণ মানুষের মানত করা ভোগ বন্ধ রাখা হয়েছিল। তবে দূরদূরান্তের ভক্তদের কথা মাথায় রেখে মে মাস থেকেই মন্দিরে বসে ভক্ত ভোগ খাওয়ার ব্যবস্থা আবার শুরু করা হল। ” কলকাতা থেকে আসা এক ভক্ত জানান, *ভক্তদের জন্য পুনরায় মন্দিরে বসে খাওয়ার ভোগ ব্যবস্থা চালু হওয়ায় আমরা খুশি।”
Tamluk,Purba Medinipur,West Bengal