Tilapara Barrage: স্বাধীনতার পরবর্তী সময়ে নির্মিত তিলপাড়া ব্যারেজের বেহাল দশা কাটাতে এবং যান চলাচলের চাপ কমাতে তার সমান্তরালে একটি নতুন ব্রিজ তৈরির প্রস্তাব আনা হয়েছে। স্থানীয় বিধায়ক ও জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত ছাড়াও জেলার মোট পাঁচটি সেতু নতুন করে গড়ে তোলার বিষয়ে ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে।