Last Updated:
বাংলার মহানায়ক উত্তমকুমার৷ তাঁকে নিয়ে বাঙালির আলাদাই আবেগ৷ সেই উত্তমকুমারের জন্মশতবর্ষে উদযাপনে থাকছে নানা ব্যবস্থা৷
কলকাতা: এ বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে রাজ্য সরকার বড় করে অনুষ্ঠান করতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার নন্দনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উৎসবের একটি প্রস্তুতি বৈঠক ছিল। এ নিয়ে আলোচনার জন্য রাজ্যের বিনোদনজগৎ-সহ নানা ক্ষেত্রের বেশ কিছু বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ওই অনুষ্ঠান সফল করতে প্রত্যেকেরই পরামর্শ চাওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
