Last Updated:
Venezuela Twin Quakes: এখনও পর্যন্ত এই দেশে প্রায় ৪৩০০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
কারাকাস: পর পর ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলায় এখনও পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে ভেনেজ়ুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, ২৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অধিকাংশকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, বলিভিয়া, চিলি, পানামা এবং ইকুয়েডরসহ বিভিন্ন সরকার সাহায্যের প্রস্তাব দিয়েছিল।

ভূমিকম্পের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কারাকাসের এক মহিলা নাগরিক বলেন, ‘‘প্রথম কম্পনের সময় যেন “মাটি থেকে একটা গর্জন উঠে আসছিল। দেওয়ালগুলো নড়ছিল, আমার মনে হচ্ছিল যেন আমি যেন জলের মধ্যে আছি।” আতঙ্কের মুহূর্ত মনে করে তিনি বলেন, ‘‘বিল্ডিংয়ে ফাটল ছড়িয়ে পড়ার সাথে সাথে কী ভাবে তিনি তাঁর চারতলা অ্যাপার্টমেন্টের মেঝেতে ঝাঁপিয়ে পড়ে প্রার্থনা করেছিলেন।’’
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলা ভূমিকম্পের একাধিক ভিডিও৷ কোথাও দেখা গিয়েছে রাস্তায় বিরাট ফাটল তৈরি হয়েছে, কোথাও দেখা যাচ্ছে বহুতলের ছাদে থাকা স্যুইমিং পুল থেকে ঝরনার মতো ঝরে পড়ছে জল৷ আরেকটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানবন্দরের মধ্যেই মানুষের চিৎকার৷ ভূমিকম্পে যেন ধুলের ঝড় উঠেছে, আতঙ্কে দিশেহারা হয়ে বহুতল বাড়ি থেকে রাস্তায় নামছেন বাসিন্দারা৷ ভিডিয়োয় ধরা পড়েছে সেই ছবিও৷ দুর্যোগ পরবর্তী সময়ে ভেনেজুয়েলার রাজধানী থেকে হৃদয়বিদারক দৃশ্য সামনে এসেছে, যেখানে বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া প্রিয়জনদের মরিয়া হয়ে খুঁজছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 26, 2026 10:48 AM IST
