Veterinary Turns Artist: ঝিনুক-কাচের যুগলবন্দিতে অসাধারণ সৃষ্টি! কাজের পাশাপাশি শিল্প সৃজনেই অপার্থিব আনন্দ খুঁজে পান পশুচিকিৎসক পার্থিব


Last Updated:

Veterinary Turns Artist: উদ্যোগ কেবল নিজের আনন্দের জন্য নয়, বরং গ্রামীণ এলাকার বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার এক অভিনব প্রচেষ্টাও। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই তাঁর তৈরি জিনিসের চাহিদা বাড়ছে। 

+

News18

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চিকিৎসাবিজ্ঞানের মারপ্যাঁচ আর পশুদের সেবা নয়, এ বার সেই চিকিৎসকের মধ্যেও লুকিয়ে রয়েছে এক শিল্পী মন। ব্যস্ত জীবনের অবসরে সাধারণ কিছু উপকরণ দিয়ে চাবির রিং বা ‘কি-রিং’ বানিয়ে একদিকে যেমন নিজের শখ পূরণ করছেন, তেমনই উপার্জনের এক নতুন বিকল্প পথ দেখাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা পার্থিব রায়। পেশায় তিনি পশু চিকিৎসক হলেও, বর্তমানে তাঁর তৈরি এই শৈল্পিক সামগ্রী নজর কেড়েছে জঙ্গলমহল থেকে ভিন জেলার মানুষের।

সামান্য উপকরণ দিয়ে যে এমন চমৎকার জিনিস তৈরি হতে পারে, তা এই চিকিৎসকের হাতের কাজ না দেখলে বিশ্বাস করা কঠিন। বাজার চলতি সাধারণ প্লাস্টিকের কি-রিংয়ের ভিড়ে তাঁর তৈরি রিংগুলি একেবারেই আলাদা। ছোট স্বচ্ছ কাচের পাত্রের ভেতরে সাজানো সমুদ্রের ঝিনুক, শামুক আর নানারকম অ্যান্টিক সামগ্রীর কারুকাজ সেগুলিকে অনন্য করে তুলেছে। জানা গিয়েছে, এক একটি কাচের কন্টেনারের দাম পড়ে মাত্র ২০ টাকার আশেপাশে। বাকি উপকরণও অত্যন্ত সুলভ।

সামান্য বুদ্ধি আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তৈরি এই শৌখিন সামগ্রীগুলি গ্রাহকদের পছন্দ অনুযায়ী ‘কাস্টমাইজ’ও করে দেন তিনি। বর্তমানে ভিন জেলায় কর্মরত থাকলেও নিজের এলাকায় ফিরে বা কাজের অবসরে এই সৃজনশীল কাজে ডুবে থাকেন পার্থিব। তাঁর এই উদ্যোগ কেবল নিজের আনন্দের জন্য নয়, বরং গ্রামীণ এলাকার বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার এক অভিনব প্রচেষ্টাও। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই তাঁর তৈরি জিনিসের চাহিদা বাড়ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Veterinary Turns Artist: ঝিনুক-কাচের যুগলবন্দিতে অসাধারণ সৃষ্টি! কাজের পাশাপাশি শিল্প সৃজনেই অপার্থিব আনন্দ খুঁজে পান পশুচিকিৎসক পার্থিব

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog EventOn Bookings EventOn CSV Event Importer EventOn Event Countdown EventOn Event Lists: Ext EventOn Event Photos EventOn Event Tickets EventOn Full Cal EventOn QR Code EventON – Report EventOn Rest API