Last Updated:
West Bengal Assembly Election Results 2026: গত বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন অদিতি মুন্সী। এ বছর প্রথম থেকেই তিনি পড়েছেন কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে।
কলকাতা: নির্বাচনী প্রচার সাড়া মিলেছিল ভালই। কিন্তু ভোটবাক্সে তার প্রতিফলন দেখা গেল না অদিতি মুন্সীর ক্ষেত্রে। সোমবার গণনা যত এগিয়েছে, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী তত ক্রমশ পিছিয়ে পড়েছেন লড়াইয়ে। পঞ্চম রাউন্ডের গণনা শেষে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তরুণজ্যোতি তিওয়ারির থেকে ৯ হাজারের বেশি ভোটে পিছিয়ে আছেন বিদায়ী বিধায়ক অদিতি৷
প্রসঙ্গত ২০২১ সালে গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন অদিতি৷ সে বছরই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং বিপুল ব্যবধানে জয়৷ ৮৭ হাজার ৬৫০ ভোট পেয়ে সে বার বিজেপি-র শমীক ভট্টাচার্যকে পরাজিত করেন অদিতি৷ কিন্তু পাঁচ বছরে অনেকটাই পাল্টে গেল ছবি৷ প্রথম থেকেই পড়তে হল কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
