Last Updated:
Badrinath Dham: অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান চুরির মামলায় তদন্তে ইতিমধ্যেই গঠিত হয়েছে সিট। এবার বদ্রীনাথেও উঠল একই ধরণের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই বড় সিদ্ধান্ত নিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি)।
দেরাদুন: অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে শোরগোলের মধ্যেই এবার দানচুরির অভিযোগ উঠল বদ্রীনাথে। শুক্রবার বদ্রীনাথ ধামের অর্ঘ্য সংক্রান্ত একই ধরনের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি)।
বিকেটিসি সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, মন্দির কমিটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন যে সংশ্লিষ্ট কর্মচারীদের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে এই বিষয়ে।
অন্যদিকে এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রচারিত একটি দাবিও খণ্ডন করেছেন হেমন্ত দ্বিবেদী। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে হেমন্তের একজন নির্দিষ্ট কর্মচারীকে তাঁর ‘ব্যক্তিগত সচিব’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সে বিষয়ে তিনি স্পষ্ট করেছেন যে বিতর্কিত ওই ব্যক্তি তাঁর ব্যক্তিগত সচিব নন, বরং বিকেটিসি-র একজন নিয়মিত কর্মচারী।
Kolkata,West Bengal
