আমদাবাদ: আইপিএলে বৃহস্পতিবার হাইভোল্টেজ ম্যাচ । একদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । অন্যদিকে শুভমন গিলের গুজরাত টাইটান্স (GT vs RCB) । কিংগ বনাম প্রিন্স লড়াই । অথচ সেই ম্যাচে চর্চার কেন্দ্রে কি না একটি উইকেটকে ঘিরে বিতর্ক!
টুর্নামেন্টের ৪২তম ম্যাচে বিতর্কের ঝড় উঠেছে । এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল প্রথমে ব্যাট করে ১৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল । সেই ইনিংসের সময় আরসিবি-র ক্যাপ্টেন রজত পাতিদারের উইকেট ঘিরে বিতর্ক চলছে । গুজরাতের ক্রিকেটার জেসন হোল্ডার পাতিদারের ক্যাচ ধরেছিলেন, কিন্তু ক্যাচ সম্পূর্ণ করার সময় হোল্ডার বলটি মাটিতে ছুঁইয়ে ফেলেছিলেন কি না, তা নিয়েই বিতর্ক । এই বিষয়ে কোহলিকে বাউন্ডারির কাছে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় ।
রজত পাতিদার কি আউট ছিলেন? বিতর্ক কেন?
এই ঘটনা RCB-র ইনিংসের ৮ম ওভারের । অর্শাদ খান বোলিং করছিলেন এবং ওভারের চতুর্থ বলে রজত পাতিদার লেগ সাইডে একটি উঁচু শট মারেন । পাতিদারের শটে টাইমিং ভাল ছিল না, তাই বল হাওয়ায় উঠে যায় । জেসন হোল্ডার দৌড়ে এসে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন ।
অবশ্যই জেসন হোল্ডারের ক্যাচ অসাধারণ ছিল, কিন্তু বিতর্ক এই নিয়ে যে ক্যাচ সম্পূর্ণ করার সময় তিনি বলটি মাটিতে ছুঁইয়েছিলেন কি না । তবে থার্ড আম্পায়ার বলেন যে, বল সম্পূর্ণভাবে হোল্ডারের নিয়ন্ত্রণে ছিল এবং তাঁর আঙুলগুলি বলের নিচে ছিল ।
Here is official video of Jason holder catch of rajat Patidar
In this clearly almost 1/4th ball touch and skid on ground
Virat Kohli angry on umpire and totally worst umpiring in this match pic.twitter.com/YqlJtDOV1v
— VK (@Aur_vicky) April 30, 2026
What a catch ….by Jason Holder
Top of the season #IPL2026#GTvsRCB pic.twitter.com/BsBsVQGZ0E— PRADEEP PATEL प्रतापगढ़ (@Pradeep35962385) April 30, 2026
বিরাট কোহলি এবং রজত পাতিদারকেও আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা গিয়েছিল । হিন্দি ধারাভাষ্যের সময় মহম্মদ কাইফও বলেছিলেন যে, সম্ভবত বলটি মাটি স্পর্শ করেছিল, এই কারণে হোল্ডারের ক্যাচ নিয়ে বিতর্ক চলছে ।
আরও পড়ুন: রাজ্যে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, বাঁচার উপায় কী? কী বলছেন বিশেষজ্ঞরা?