Last Updated:
সূত্রের দাবি, গিরং ধস (Gyirong mudslide) নিয়ে যারা পোস্ট করেছিলেন, তাদের পোস্ট এবং কমেন্ট ডিলিট করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
বেজিং: চিনের কর্তৃপক্ষ তিব্বতের গিরং বন্দরে (Gyirong Port) ঘটে যাওয়া ভয়াবহ ধস নিয়ে অনলাইনে চলা আলোচনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই বিপর্যয় এবং ঘটনায় হতাহতদের নিয়ে পোস্ট বা মন্তব্য করায় স্থানীয় বাসিন্দাদের শাস্তিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে!
