মুম্বই: এপ্রিল ৩০। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয় দিন। কারণ, এদিনই রোহিত ‘হিটম্যান’ শর্মার জন্মদিন। ৩৯ বছর পূর্ণ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সকাল থেকে রোহিতের জন্মদিনে শুভেচ্ছাবার্তার ঝড়।
তবে সেরা শুভেচ্ছাবার্তা দিলেন রীতিকা সাজদেহ (Ritika Sajdeh)। রোহিত শর্মার স্ত্রীর বার্তা মন জিতে নিয়েছে ভক্তদেরও। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন রীতিকা। তিনি লিখেছেন, ‘হ্যাপি হ্যাপি বার্থ ডে আমার রো। আমি প্রত্যেকটা বছর কাটিয়েছি এটা বলে যে তুমি আমার সবচেয়ে ভাল বন্ধু। আমার হৃদয়ের সঙ্গী। আর সেটাই আমাদের সেরা অংশ। এবছরও আমার শুভেচ্ছাবার্তায় কোনও পরিবর্তন নেই। আমাদের মধ্যে যা রয়েছে, জন্ম জন্মান্তর ধরে চলতে থাকুক।’
৩৯ বছর পূর্ণ করলেন রোহিত। আইপিএলেও ছন্দে ছিলেন। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠের বাইরে। তাঁকে আর মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে দেখা যাচ্ছে না। ওয়ান ডে ক্রিকেটে ওপেনার হিসেবে রোহিতের রেকর্ড ঈর্ষণীয়। ভারতের জার্সিতে ২৮২ ওয়ান ডে ম্যাচে ১১,৫৭৭ রান করেছেন রোহিত। ব্যাটিং গড়? ৪৯। সেঞ্চুরি করেছেন ৩৩টি। ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ রান ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪। যা একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ডও।
5⃣0⃣8⃣ int’l matches 🙌
More than 2⃣0⃣,0⃣0⃣0⃣ int’l runs 👏ICC Men’s T20 WC 2007 winner 🏆
Winning Captain of ICC Men’s T20 WC 2024 and ICC Champions Trophy 2025 🏆
Here’s wishing #TeamIndia great Rohit Sharma @ImRo45 a very happy birthday 🎂🥳 pic.twitter.com/WxLCkunLPq
— BCCI (@BCCI) April 30, 2026
কেরিয়ারে প্রায় সব খেতাব জিতলেও ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা আজও অপূর্ণ রোহিতের। ২০২৭ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে জোর চর্চা চলছে। ৪০ বছর বয়সে কি অধরা ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূর্ণ হবে রোহিতের?
আরও পড়ুন: ড্রেসিংরুমে বসে এ কী কাণ্ড! ফের বিতর্কে তোলপাড় বৈভবদের দল, কড়া শাস্তি রাজস্থানের অধিনায়কের